ঢাকা-সিলট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে ৬৪ কজি গাঁজাসহ বেনামী একটি অ্যাম্বুলেন্স আটক করেছে হাইওয় পুলিশ। আজ রবিবার বেলা পৌনে ১১টার দিকে গাঁজাসহ অ্যাম্বুলেন্সটিকে আটক করা হয়। তবে অ্যাম্বুলেন্সের চালকসহ পাচারকারীরা পালিয়ে গেছে।
গাঁজা আটকের বিষয়টি নিশ্চিত করে খাটিহাতা হাইওয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবীর জানান, সরাইল বিশ্বরোড মোড় এলাকায় টহলরত হাইওয়ে পুলিশ সদস্যরা সিলেটের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে (চট্টমট্রা-চ -১১-০৪৪৩) থামার সংকেত দেয়। কিন্তু এটি সংকেত অমান্য করে ঢাকার দিকে ছুটতে থাকে। পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে এটিকে ধাওয়া করলে খাটিহাতার অদূরে ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে চালকসহ পাচারকারীরা পালিয়ে যায়।
পরে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। প্রায় ৬৪ কেজি গাঁজার আনুমানিক মূল্য পাঁচ লাখ ১২ হাজার টাকা বলে জানিয়েছেন ওসি।
ইত্তেফাক/এমআই
