সীতাকুণ্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে।
রবিবার দুপুরে ৭ নম্বর কুমিরা ইউনিয়নের ৫০ নম্বর মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ৫ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন, উপজেলা এলজিআরডি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম, কুমিরা ইউনিয়ন চেয়ারম্যান মো. মোরশেদ হোসেন চৌধুরী, বাংলাদেশ শিক্ষক কল্যাণ ট্রাস্ট কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম গোলাম খালেদ, ফরিদ উদ্দিন চৌধুরী, প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ মেম্বার, স্কুলের প্রধান শিক্ষক মো. গোলাম রহমান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
