গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত ৫

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৭:১৩
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় পাঁচজন আহত হয়েছেন।
 
রবিবার দুপুর ৩টার দিকে মাওলানা আব্দুল্লাহ বাজার-পাকাটি বাজার সড়কের চারিপাড়া রেলব্রিজ  ক্রসিংয়ে  এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কুড়তলী পাড়ার নসিমন চালক রুবেল মিয়া (৩০) পাকাটি বাজার থেকে সার নিয়ে বরইতলা বাজারে যাচ্ছিলেন। ট্রেন দেখে তিনি নসিমন নিয়ে দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করের। এ সময় নসিমনের চাকা রেলপাতে আটকে যায়। ময়মনসিংহ থেকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নসিমনটি দুমড়ে মুচড়ে যায়। এতে নসিমনের চালক রুবেল, ট্রেনের ইঞ্জিনে ভ্রমণকারী উপজেলার পাইথল ইউনিয়নের ছোট বড়াই গ্রামের আওয়াল মিয়া (৬০), পাচঁবাগ ইউনিয়নের গাভিশিমুল গ্রামের বজলুল হক ( ৬০) গুরুতর আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি