ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো- শোলাবাড়ি গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. এমরান মিয়া (৫), মেয়ে সাবিনা বেগম (৪) এবং কামাল মিয়ার ভাগিনা ও একই বাড়ির জুরু মিয়ার ছেলে আমান উল্লাহ (৪)।
ইউপি চেয়ারম্যান মো. দীন ইসলাম ও এলাকাবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ওই তিন শিশু বাড়ির পাশের খাল পাড়ে খেলতে যায়। খেলার এক পর্যায়ে শিশুরা খালের পানিতে তলিয়ে যায়। বিকেলে শিশুদের লাশ দাফন করা হয়।
ইত্তেফাক/ইউবি
