এক ছবিতে ১০ তারকা

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ২০:৩১
সুজিত সরকারের প্রযোজনায় আগামী সিনেমা ‘পিঙ্ক’ নিয়েও এরইমধ্যে বেশ হইচই শুরু হয়েছে। এই সিনেমায় অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছেন তাপসী পান্নু, কীর্তি কুলহারি, আন্দ্রিয়া তারিয়াং-এর মতো অভিনেতা-অভিনেত্রীরা। আর সিনেমাটির পরিচালক কলকাতার অনিরুদ্ধ রায় চৌধুরী।
 
এই সিনেমায় একসঙ্গে মোট ১০ জন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা-কলাকুশলী কাজ করছেন, যা বলিউডের ইতিহাসে বিরল ঘটনা। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৬ সেপ্টেম্বর।