শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মা-বাবার ভালোবাসার চেয়ে একজন সন্তানের জন্য আর কিছু বড় হতে পারে না। তার জীবনের সবচেয়ে বড় পাওনা মা-বাবার ভালোবাসা। কিন্তু জঙ্গি হওয়ার কারণে এই সন্তানের লাশ তার মা-বাবা নিতে চান না।
রবিবার সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কারো সন্তান জঙ্গিবাদে জড়িয়ে পড়লে সর্বনাশ হয়ে যাবে। তখন হায়-হুতাশ করা ছাড়া উপায় থাকবে না। এজন্য বাবা-মাকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এর আগে শিক্ষামন্ত্রী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
