বিমানবন্দরের সামনে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ; পুলিশসহ আহত ২

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ০৭:০৫
হযরত শাহজালাল বিমানবন্দর গোলচত্বরে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় এক ট্রাফিক কনস্টেবল ও এক পথচারী গুরুতর আহত হয়েছে। রবিবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, একটি চলন্ত সিএনজি অটোরিক্সা থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারা হয়। বোমাটি গোলচত্বরে কর্তব্যরত এক ট্রাফিক কনস্টেবলের গায়ে লেগে বিস্ফোরিত হয়। এ সময় পাশে থাকা আরেকজন পথচারীও আহত হয়।
 
আহতদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঘটনার পর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান চন্দ্র ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/এএন