সিংড়ায় বন্যায় ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১২ শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ০২:৪৫
সিংড়ায় বন্যায় ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১২ শতাধিক দুস্থ পরিবারের মাঝে হুয়াওয়ের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
 
শনিবার বিকালে সিংড়া সরকারি খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
 
এ সময় হুয়াওয়ে টেকনোলজি (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাও ফু, উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখসহ উপজেলা ও পৌর যুব, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/এএন