কবি শহীদ কাদরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ০৯:২৮
বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি শহীদ কাদরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে আধুনিক বাংলা সাহিত্য এক উজ্জল নক্ষত্রকে হারালো। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং কবির শোকসন্তপ্ত পরিবার ও তার পাঠকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। 
 
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরী বার্ধক্যজনিত কারণে ৭৪ বছর বয়সে রবিবার নিউ ইয়র্কের এক হাসপাতালে মারা যান। 
 
ইত্তেফাক/এমএইচ