চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ সাত ডাকাতকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ ঢেমশায় এ অভিযান চালানো হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশীয় তৈরি একটি এলজি, একটি পাইপগান ও ২৪ রাউন্ড কার্তুজ এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
