ট্রাকের চাকায় পিষ্ট ৭০ বছরের বৃদ্ধ

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২০:২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় ইউসুব আলী খাঁ (৭০) নামের ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাক চালক ও সহকারীকে ট্রাকসহ আটক করেছে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি ট্রাক চক পাকড়া নামক স্থানে পথচারী ইউসুব আলীকে  চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। ইউসুব উপজেলার হরিরামপুর ইউনিয়নের চকপাকড়া গ্রামের মৃত আহমেদ খাঁ’র ছেলে।

আরো পড়ুন: শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল, নুসরাতের জায়গা এলেন শ্রাবন্তী

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আফজাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/অনি