মাসব্যাপী শোক পালনের অংশ হিসেবে পাবনার সুজানগর ছাত্রলীগের উদ্যোগে যথাযথ সম্মানের সঙ্গে রবিবার পালন করা হল শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওহাব, জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক। উপজেলা ছাত্রলীগে সভাপতি শামীম আদম লিটনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক শেখ মিলনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ।
ইত্তেফাক/আরএ
