পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জন কেরি

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৪:২০
 
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
 
সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান। এসময় তাকে অভিবাদন জানান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
 
জানা গেছে, পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত আছেন।
 
 
ইত্তেফাক/কেকে