জয়পুরহাটে স্ত্রীকে হত্যা করলো স্বামী

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৪:৩১
জয়পুরহাট সদর উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। গ্রেফতার রেজাউল করিম (৫০) উপজেলার কোমরগ্রাম গ্রামের বাসিন্দা।  
 
সোমবার ১০টায় কোমরগ্রাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে সকালে পুলিশ ওই বাড়ি থেকে বেনু আরা বেগমের (৩৭) লাশ উদ্ধার করে। তিনি ক্ষেতলাল উপজেলার হোপপাঠানপাড়া গ্রামের আলেম উদ্দিন মন্ডলের মেয়ে।
 
পুলিশ জানায়, ২০ বছর আগে দুইজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া ও তীব্র বাক্বিতণ্ডা হতো। রবিবার রাতের কোনো এক সময় বেনু আরাকে বালিশ চাপা দিয়ে হত্যার পর লাশ বাড়ির পাশে খড়ের গাদায় লুকিয়ে রাখে রেজাউল। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয়। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার ও স্বামী রেজাউল করিমকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল হত্যার দায় স্বীকার করেছে।
 
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রায়হান হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ