ফেসবুকে গৃহবধূর আপত্তিকর ছবি পোস্ট করায় শিক্ষক আটক

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৪:৫৩
সাতক্ষীরায় ফেসবুকে এক গৃহবধূর আপত্তিকর ছবি পোস্ট ও মন্তব্য করার অভিযোগে আলমগীর হোসেন নামে এক কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি জেলা শহরের নারকেলতলা এলাকার বাসিন্দা।
 
রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের নারকেলতলা এলাকার একটি মোটরসাইকেলের শোরুম থেকে তাকে আটক করা হয়। আলমগীর শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের পরিদর্শক।
 
পুলিশ জানায়, আলমগীর হোসেন সদর উপজেলার আবাদেরহাট এলাকার এক গৃহবধূকে ফেসবুকে দীর্ঘদিন ধরে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। সম্প্রতি ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।