প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন জন কেরি

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৭:০৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। 
 
সোমবার বেলা ১২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে তারা বৈঠকে বসেন। বেলা ১২টা ১০ মিনিটে সেখানে পৌঁছান জন কেরি। এ সময় প্রধানমন্ত্রী নিজেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।
 
প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
 
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরির সঙ্গে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
 
এর আগে তিনি রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
 
আজ দুপুর ১১টা ৪২ মিনিটে তিনি বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে উপস্থিত হন। 
 
যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথমবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন। 
 
 
ইত্তেফাক/এমআই