বাংলাদেশে আইএসের যোগাযোগ রয়েছে: কেরি

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৭:১৪
বাংলাদেশে সক্রিয় জঙ্গিদের সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক রয়েছে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার ঢাকায় এসে এমন মন্তব্য করেছেন বলে রয়টার্সের খবরে জানানো হয়েছে।
 
সোমবার দুপুরে ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন কেরি। বৈঠকে জঙ্গিবাদ মোকাবিলায় গোয়েন্দা সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।