নড়াইলে মঙ্গলবার থেকে সুলতান উৎসব শুরু

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৭:৩৮
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার থেকে নড়াইলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সুলতান উৎসব।
 
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সুলতান মঞ্চ চত্বরে উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। আগামী ১ সেপ্টেম্বর এ উৎসব শেষ হবে।
 
উৎসবে আর্টক্যাম্প, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, সুলতানের কর্ম ও জীবনভিত্তিক আলোচনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ১ সেপ্টেম্বর নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/ইউবি