ঠাকুরগাঁওয়েরসালান্দর নামক স্থানে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার বিকেল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গনি মাসুদ ঠাকুরগাঁও শহরের সরকার পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে হক এন্টারপ্রাইজ নামে একটি গেটলক বাস সালান্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুল গনি মাসুদ ঘটনাস্থলেই মারা যান।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল মান্নান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
