টাঙ্গাইলের নাগরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ ইলাহী মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা সদর বাজার ও টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের আশপাশে অবৈধ যানবাহন রাখা এবং বৈধ কাগজপত্র না থাকার দায়ে বিভিন্ন যানচালকদের ৬ হাজার এক টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়া রাস্তার আশপাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন।
