কাউকে কোনো কিছু না জানিয়ে ভারত সফরে এসেছেন হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ। অক্ষয় কুমার ও টুইংকেল খান্নার দেয়া একটি পার্টিতে দেখা গেছে ‘সুইসাইড স্কোয়াড’ সিনেমার এই অভিনেতাকে।
ঠিক কী কারণে তিনি ভারতে এসেছেন সেটা এখনো জানা যায়নি। অক্ষয়ের এই বছরে উদযাপনের অনেক উপলক্ষ রয়েছে। এয়ারলিফট ও হাউজফুল ৩ এর পর বছরের তৃতীয় সিনেমা হিসেবে রুস্তম এর আয় ছাড়িয়েছে ১০০ কোটি রূপি। সেটা উদযাপনে বলিউডের সব রথী মহারথীদের নিমন্ত্রণ জানিয়েছেন নিজের বাড়িতে। সেখানেই উইল স্মিথকে দেখা গিয়েছে। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ
