সেই লজ্জাবতী বানরের ঠাঁই হল বঙ্গবন্ধু সাফারি পার্কে

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ২১:১৫
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানরটির ঠাঁই হল কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কে।
 
সোমবার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জ অফিসার মো. ইসমাইল হোসেনের কাছে লজ্জাবতী বানরটিকে হস্তান্তর করেন। তিনি বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করার উদ্দেশ্যে বিরল প্রজাতির এ বন্যপ্রাণীটি নিয়ে যান।
 
জানা যায়, মাটিরাঙ্গার দুর্গম বামাগুমতি পাহাড়ি এলাকায় গত বুধবার বিকালে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে বনের গাছের ডালে বসে থাকতে দেখে কয়েকজন ছাত্র লজ্জাবতী বানরটিকে ধরে ফেলে।
 
 
ইত্তেফাক/ইউবি