কুষ্টিয়ার মিরপুরে মাল্টা চাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০২:৪১
সোমবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার নবগঠিত ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া ব্লকের সিংপুর গ্রামে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের বারি মাল্টা-১ ফসলের ওপর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।
 
মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ তৌফিক আহমেদ নূর,উপজেলা মৎস্য অফিসার হরেকৃষ্ণ অধিকারী,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শাহজাহান আলী প্রমুখ।এছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে ওই গ্রামের হাজী আব্দুল হামিদের ছেলে মাল্টা চাষী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবইল ইউনিনয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন। প্রায় ২ শতাধিক কৃষক মাঠ দিবসে উপস্থিত ছিলেন।
 

ইত্তেফাক/এএন