মীর কাশেমের রায় : সুপ্রিমকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০৯:০৪
 
মীর কাশেমের রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রতিটি প্রবেশ ফটকে মোতায়ান করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আইনজীবী, সাংবাদিক, বিচারপ্রার্থী জনগণকে তল্লাশি করে কোর্টে প্রবেশ করতে দেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরদারী অব্যাহত রয়েছে।
 
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতেই পর্যাপ্ত নিরাপদ ব্যবস্থা নেয়া হয়েছে। অতীতে এ ধরণের যে কোন গুরুত্বপূর্ণ মামলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
 
ইত্তেফাক/আরএ