মীর কাসেমের রায়

উদ্বেগের অবসান হয়েছে, স্বস্তি অনুভব করছি : অ্যাটর্নি জেনারেল

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০৯:৪০
 
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় সকল উদ্বেগের অবসান হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। তিনি বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে জাতির যে আকাঙ্ক্ষা ছিল তা পূরণ হল এবং আমরা এতে স্বস্তি অনুভব করছি।
 
আপিল বিভাগের রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার প্রতিক্রিয়ায় এ কথা বলেন। তিনি আরো বলেন, আইনজীবী হিসেবে এই মামলা পরিচালনার সঙ্গে আমি যুক্ত ছিলাম। সুতরাং রায় কি হবে সেটা নিয়ে উদ্বেগে থাকাটাই স্বাভাবিক।
 
অ্যাটর্নি জেনারেল বলেন, মীর কাসেমের মৃত্যুদণ্ডের রায় বহাল না থাকলে সমগ্র জাতির সঙ্গে আমিও হতাশ হতাম।
 
ইত্তেফাক/আরএ