আমরা খুশি, জাতি খুশি : হানিফ

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১২:১১
 
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হয়ে যাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, 'জনগণ যে রকম রায় আশা করেছিল, সেটা হয়েছে। আমরা খুশি, জাতি খুশি।'
 
হানিফ বলেন, 'রায় বহাল থাকায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। আশা করি, দ্রুত এই রায় কার্যকর হবে।'
 
রিভিউ খারিজ হয়ে যাওয়ায় একাত্তরের বদর নেতা কাসেমের সামনে এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ থাকল। তেষট্টি বছর বয়সী এই জামায়াত নেতা এখন আছেন গাজীপুরের কাশিমপুর কারাগারের কনডেম সেলে।
 
ইত্তেফাক/আরএ