লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১২:৪৮
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত ১০ জন জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, উপজেলার নন্দনপুর গ্রামের নাজমা বেগম (৩০) ও পূর্ব নন্দনপুর গ্রামের রুস্তম আলী (৫০)
 
মঙ্গলবার সকালে উপজেলার মাইলের মাথা নামক এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ওই দুই যাত্রী নিহত হন। এবং ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
 
ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে যাত্রীবাহী ওই বাসটি ভাঙচুর করে। এ সময় দীর্ঘ জানযটের সৃষ্টি হয়। পরে সদর থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে চেষ্টা চালিয়ে উত্তেজনা প্রশমিত করে যান চলাচল স্বাভাবিক করেন।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভূইয়া ও ট্রাফিক সার্জন রঞ্জন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
 
ইত্তেফাক/এএসএমইউ