বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৪:১১
পাবনার বেড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর ‍মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার সকালে উপজেলার তেঘরি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নার্গিস আক্তার (১৩) ওই গ্রামের নাজির সরদারের মেয়ে।
 
জানা গেছে, সকাল ১০টার দিকে নার্গিস আক্তার (১৩) ঘরের বৈদ্যুতিক পাখার সুইচ অন করাকালে শর্টসার্কিটের শিকার হয়ে গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।