বাম হাতের শেষের আঙ্গুলে চিড় ধরায় শ্রীলংকার বিপক্ষে চলমান সফর থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটসম্যান শন মার্শ।
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শন এই ইনজুরিতে পড়েন। এ কারনে সিরিজের বাকি দুটি ওয়ানডে ও দুই ম্যাচের টোয়েন্টি২০ সিরিজে আর তার খেলা হচ্ছেনা। এ সম্পর্কে অস্ট্রেলিয়া দলের ফিজিওথেরাপিস্ট ডেভিড বিকলে বলেছেন, গতকালের ম্যাচে ফিল্ডিংয়ের সময় শন ইনজুরিতে আক্রান্ত হন। পরবর্তীতে এক্স-রে রিপোর্টে চিড় ধরার বিষয়টি নিশ্চিত করেছে। শনকে এখন চিকিৎসার জন্য পার্থে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাজে ফর্মের কারনে প্রথম দুটি টেস্ট ম্যাচের পওে দল থেকে বাদ পড়া উসমান খাজাকে দুই ম্যাচের টি২০ সিরিজের জন্য শনের স্থলাভিষিক্ত করা হয়েছে।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর টি২০ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। প্রথম দুই টেস্টের জন্য মার্শকেও বিবেচনা করা হয়নি। কিন্তু কলম্বোতে তৃতীয় টেস্টে ফিরেই সেঞ্চুরি করেছিলেন।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচটি বুধবার ডাম্বুলায় অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
ইত্তেফাক/এমএইচ
