চান্দিনায় পাঁচ লক্ষাধিক টাকার জাল নোটসহ আটক ১

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৫:৪৩
কুমিল্লার চান্দিনা উপজেলায় পাঁচ লক্ষাধিক টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটক জিয়াউল হাসান (৪৬) ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসবুনিয়া গ্রামের বাসিন্দা।
 
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় জিয়াউলের দেহ তল্লাশি চালিয়ে ৭২টি এক হাজার টাকা ও নয় শ টি পাঁচ শ টাকার জাল নোট পাওয়া যায়। এবং তাকে আটক করা হয়।
 
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ