হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে হাবিবুর রহমান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে তালংয়ের হাওরে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাঘহাতা গাজীপুর গ্রামের শাফি মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুর সকালে মাছ ধরতে তালংয়ের হাওরে যান। এ সময় প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। সকাল ৮টার দিকে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে পানিতে পড়ে যান। তখন আশপাশের জেলেরা হাবিবুর রহমানকে নৌকায় দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পর হাওর থেকে হাবিবুরের মৃতদেহ উদ্ধার করা হয়। ইত্তেফাক/ইউবি
