খুলনায় সাগর জুট স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে প্রায় ১৫০ মণ কাটিং জুট পুড়ে গেছে।
মঙ্গলবার বেলা ১১টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফরমাইশখানা রিভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় সাগর জুট স্পিনিং মিলে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ট্রিজার কাটিং মেশিন থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে জানান মিলের ডিজিএম মেজর (অব.) সৈয়দ আবু বকর।
ইত্তেফাক/ইউবি
