ঈদ উপলক্ষে পুঁজিবাজার তিনদিন বন্ধ

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৩:২১
 
আসন্ন ঈদ-উল আজহায় দেশের পুঁজিবাজার তিনদিন বন্ধ থাকবে। গত শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
 
ডিএসই জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে আগামি ১১ থেকে ১৩ সেপ্টেম্বর শেয়ারবাজার বন্ধ থাকবে। এছাড়া আগের দুইদিন শুক্রবার ও শনিবার হওয়ায় ঈদে এবার মোট ৫দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। তবে সরকারি ছুটি (১১ থেকে ১৩ সেপ্টেম্বর) যদি বাড়ানো হয়, তাহলে শেয়ারবাজারের বন্ধের দিনও বেড়ে যাবে। 
 
 
ইত্তেফাক/এমআই