‘সাকিব বিশ্বের সেরা বাবা’

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৯:২৭
ক্রিকেট মাঠে তিনি বিশ্বসেরা অলরাউন্ডার, বাবা হিসেবেও কম যান না সাকিব আল হাসান। সাকিব কন্যা আলাইনা হাসান অব্রিকে পরম যতনে খাওয়াচ্ছেন, এমন ছবি ফেসবুকে শেয়ার করে সাকিবের স্ত্রী শিশির বলেছেন, সে বিশ্বের সেরা বাবা।
 
গত নভেম্বরে বাবা হওয়া সাকিব তার কন্যার প্রতি যথেষ্টই যত্নবান। সেটা সাকিবের স্ত্রীর দেয়া পোস্টেই বোঝা যায়।সিপিএল জেতার পরে মালদ্বীপে ছুটির সময়ে তোলা ছবিতে শিশির ক্যাপশন লিখেছেন, ছবিটি দেখা মাত্র আমার হৃদয় ভালোবাসায় বিগলিত হয়ে যায়। বিশ্বের সেরা বাবা যে কন্যার জন্য যেকোনো পরিস্থিতিতে সমস্ত শক্তি নিয়োজিত করতে পারে।
 
ইত্তেফাক/এসএসএ