বিমানবন্দরে আটকে গেলেন ম্যারাডোনা!

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ২০:২১
আর্জেন্টিনা থেকে দুবাই যাওয়ার পথে বাঁধা দেয়া হলো ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে! আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, সোমবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স বিমান বন্দর থেকে ম্যারাডোনাকে যেতে দেয়া হয়নি, কারণ কর্তৃপক্ষের কাছে ম্যারাডোনার পাসপোর্ট হারানোর অভিযোগ পত্র আছে।
 
ম্যারাডোনার দীর্ঘদিনের আইনজীবী মাতিয়াস মারলা বলেন, ঘটনাটি খুবই আকস্মিক। আর্জেন্টিনা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দর পুলিশ জানিয়েছে দিয়েগোর পাসপোর্ট চুরি হয়েছে এই মর্মে তাদের কাছে রিপোর্ট আছে। অথচ ম্যারাডোনার হাতে তখন পাসপোর্ট ছিল।’ ম্যারাডোনা তার প্রেমিকা রোকিও অলিভাকে নিয়ে দুবাই যাচ্ছিলেন। ঘটনায় অনেকটাই অবাক হয়েছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন তারকা ফুটবলার। কোনভাবেই তিনি বিমান বন্দর কর্তৃপক্ষকে না বুঝাতে পেরে বাসায় ফিরে যান।
 
ইত্তেফাক/এসএসএ