১ ঘণ্টা দেরিতে নামল ‘বাবর আলীর হেলিকপ্টার’

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ২০:৩৬
উত্সুক জনতার ভিড়ের কারণে ‘বাবর আলীর হেলিকপ্টার’ নাটকের হেলিকপ্টার নামতে এক ঘণ্টা দেরি হয়েছে। শুটিং ইউনিট সবাইকে সরিয়ে দিয়ে তারপর হেলিকপ্টার নামায়।
 
নাটকের রচয়িতা ও অভিনয়শিল্পী কামাল হোসেন বাবর বলেন, ‘মানিকগঞ্জে খোলা মাঠে শুটিংয়ের জন্য অনেক জনতা উপস্থিত ছিলেন। শুটিং দেরি করে শুরু হলেও অনেক ভিড়ের কারণে বেশ ভালো লেগেছে। আশা করি নাটকটি দর্শকের বেশ ভালো লাগবে।’
 
নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, নোভা, কামাল হোসেন বাবর, শামীমা তুষ্টি, ফারুক আহমেদ, সোহান খান, বোদ্দনাথ প্রমুখ। কামাল হোসেন বাবরের রচনা ও এম আর মিজানের পরিচালনায় নাটক ‘বাবর আলীর হেলিকপ্টার’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ১১টা ৫৫ মিনিটে।