আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে প্রাথমিক শিক্ষা অফিসার নিহত

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ২১:৩০
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরজ কুমার সরকার ট্রেনে কেটে নিহত হয়েছেন।
 
মঙ্গলবার দুপুর ২টার দিকে পার্বতীপুর-খুলনা রেললাইনের সান্তাহার স্টেশনের সন্নিকটে খুলনাগামী রকেট ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।
 
জানা যায়, সরজ কুমার সরকার আদমদীঘি উপজেলা মাঝিপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে স্ব-পরিবারে বসবাস করতেন। তিনি দুঘটনা জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ওই স্থানে ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে।
 
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ অফিসার দেওয়ান আসাদুল হক জানান, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি