ভারত থেকে ভেসে আসা অজগর সাপের জীবন সংকটাপন্ন

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ০৪:০০
ভারত থেকে বন্যার পানিতে ভেসে আসা অজগর সাপটি রংপুর চিড়িয়াখানা ও বিনোদন উদ্যানে ঠাঁই পেলেও তার জীবন এখন সংকটাপন্ন। কুড়িগ্রামের উলিপুর থেকে সাপটিকে আনার ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে দেয়া হয়নি তার পছন্দের খাদ্য। তার পছন্দের খাবার ব্যাঙ ও পোকা-মাকড় না দিয়ে মুরগির বাচ্চা দেয়ায় সাপটি কিছুই ভক্ষণ করছে না। ফলে সাপটির জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
 
গত শুক্রবার উলিপুর উপজেলার অনন্তপুর বাজারের চর বাগুয়া গ্রামের ব্রহ্মপুত্র নদী সংলগ্ন একটি বাঁশঝাড়ে বন্যার পানিতে ভেসে আসা অজগর সাপটি আশ্রয় নেয়। পরে তারা কৌশলে সাপটিকে বস্তায় ভরে বন বিভাগ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়।
 
 
ইত্তেফাক/এএন