নাগেশ্বরীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা-পাকা ১৫০ কিলোমিটার সড়ক। ভেঙে গেছে অর্ধশতাধিক ব্রিজ-কালভার্ট। পথে পথে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। যানবাহন উল্টে প্রায়ই প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
চলতি বন্যায় ১১ ইউনিয়নসহ পৌরসভার বেশিরভাগ এলাকা প্লাবিত হয়। তলিয়ে যায় এসব এলাকার ঘর-বাড়ি ও কাঁচা-পাকা সড়ক। বন্যার পানির তীব্র স্রোত প্রবাহিত হয় এ সড়কগুলোর ওপর দিয়ে। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন, এলজিইডি, সড়ক ও জনপদ এবং পৌরসভার তথ্যানুযায়ী এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৯ কিলোমিটার কাঁচা ও ৪১ কিলোমিটার পাকা সড়কসহ ছোট-বড় প্রায় অর্ধশতাধিক ব্রিজ-কালভার্ট। এসব ক্ষতিগ্রস্ত সড়কের বড় বড় গর্তে পড়ে সাইকেল, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন উল্টে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ইত্তেফাক/এএন
