নেত্রকোনা থেকে কলমাকান্দা পর্যন্ত পাকা সড়কটির দৈন্যদশার কারণে এখন জনসাধারণসহ যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন স্থান ভাঙা থাকায় এবং মহিষাসুর এলাকায় উদ্ধাখালি নদীর ভাঙনে পুরো সড়কটি হুমকিতে রয়েছে। নেত্রকোনা সদর থেকে ৩০ কি.মি. এই সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। তারাই রক্ষণাবেক্ষণ করে।
তিন বছর আগে এটি সংস্কার করা হলেও এখন সড়কের বিভিন্ন এলাকা নষ্ট হয়ে গেছে। বিশেষ করে কলমাকান্দা অংশে নদীর ভাঙনে হুমকিতে রয়েছে। দ্রুত সংস্কার বা ভাঙনের কবল থেকে রক্ষা না করলে বিরাট অংশ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের মধ্যে এ সড়ক ছাড়াও জেলার সকল গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হবে।
ইত্তেফাক/এএন
