ঠাকুরগাঁওয়ের শুখান পুখুরী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে রিতা রানী (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷
মঙ্গলবার রাতে তেওয়ারীগাঁও গ্রামে নিজ ঘরের মাঝে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘরের ছাদ থেকে ডিম আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত হন রিতা রানী। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ইত্তেফাক/কেকে
