হরতালের কারণে খালেদা জিয়া আদালতে যাচ্ছেন না আজ

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ০৯:৩২
 
জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ বুধবার বিশেষ আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজের পরিপ্রেক্ষিতে আজ সারা দেশে জামায়াতের ডাকা হরতালের কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
 
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আদালতে হাজিরা দিতে ম্যাডামের যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু জামায়াতে ইসলামী হরতাল ডেকেছে। তাই তিনি হাজিরা দিতে আদালতে যেতে পারছেন না। আমি এ বিষয়ে বিজ্ঞ বিচারককে অবহিত করেছি।
 
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আদালতে আজ অরফানেজ মামলায় সাক্ষ্য গ্রহণ ও জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য রয়েছে।