পূর্ণাঙ্গ রায় শুনলেন মীর কাসেম আলী

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১১:০০
 
কাশিমপুর কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে রিভিউ মামলার পূর্ণাঙ্গ রায় পড়ে শুনানো হয়েছে। 
 
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারের ভেতর তাকে এ রায় পড়ে শুনানো হয়। 
 
এর আগে মঙ্গলবার সকালে মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। 
 
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মীর কাসেম আলীর রিভিউ মামলার পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। 
 
পরে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে তা পড়ে শুনানো হয়েছে। মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কনডেম সেলে বন্দি রয়েছেন। 
 
 
ইত্তেফাক/কেকে