খুলনার জামায়াতের পাঁচ নেতাকর্মীসহ ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াতের পাঁচ কর্মী রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ৪০ জন বিভিন্ন মামলার আসামি। জামায়াতের পাঁচ কর্মীকে নাশকতা করতে পারে এমন আশঙ্কায় আটক করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার অতিরিক্ত উপ-সহকারী কমিশনার (সিটিএসবি) শেখ মনিরুজ্জামান মিঠু তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
