চুয়াডাঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৩:৩৯
চুয়াডাঙ্গা শহরে নিখোঁজের এক মাস পর এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মাহফুজুর রহমান সজীব (১৩) দামুড়হুদা উপজেলার ফেরিঘাট রোডের হাবিবুর রহমানের ছেলে।
 
বুধবার সকালে জেলা শহরের সিএন্ডবি পাড়ার কোরবান আলীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তার লাশ উদ্ধার করে। সজীব স্থানীয় ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের সহায়তার সজীবের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, চলতি বছরের ২৯ জুলাই রাতে দামুড়হুদা উপজেলা চত্বরে বৃক্ষমেলা দেখতে গিয়ে সজীব নিঁখোজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে দামুড়হুদা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
 
পুলিশের ধারণা, মুক্তিপণের জন্য সজীবকে অপহরণ করা হয়েছিল। পরে তাকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখে দুর্বৃত্তরা।
 
চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ