ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৩:৪৯
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
 
জানা গেছে, বুধবার সকাল সাতটার দিকে গাজীপুর এলাকায় কড্ডাব্রিজের পাশে ওই মহাসড়কে পল্লি বিদ্যুতের খুঁটি অপসারণের সময় তা সড়কের উপর পড়ে গেলে যান চলাচলে বিঘ্ন ঘটে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে কারণে চন্দ্রা থেকে নাওজোড় পর্যন্ত ২০ কিলোমিটার এলাকার যানযটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
 
পাশাপাশি মঙ্গলবার বিকাল থেকে বৃষ্টি, গাড়ির চাপ এবং ঈদ সামনে রেখে গরুবাহী ট্রাকের চাপে মহাসড়কে যানজটের তীব্রতা বেড়েছে।
 
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/এএসএমইউ