জয়পুরহাটের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ১০০ কিলোমিটার মানববন্ধন কর্মসূচিতে জনতার ঢল নেমেছে।
বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একঘন্টা ব্যাপী ১০০ কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকার সচেতন জনতা। এ কর্মসূচিতে জেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষও অংশগ্রহণ করে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে তৃনমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটির আহ্বায়ক আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু ও সদস্য সচিব রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লবসহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা ওই মানববন্ধনে অংশগ্রহন করেন। এর আগে জেলার কালাই উপজেলার পুনটে বাঁশের সাকো এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি, জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, সাবেক এমপি মাহফুজা মন্ডল রীনা ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএসএমইউ
