পূর্বধলায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৬:১৬
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত. তামিম উপজেলার তারাকান্দা গ্রামের আবুল কাসেমের ছেলে।
 
নিহতের পরিবারের সদস্যরা জানায়, বুধবার দুপুরে তামিম সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ