নাটোরের বড়াইগ্রামে হেরোইন সেবনের অভিযোগে হাশেম আলী (৩৫) ও মুকুল হোসেন (২৮) নামে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. রুহুল আমিন তাদের এ দণ্ড দেন। আটক হাশেম আলী উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের আহসান প্রামাণিকের ছেলে এবং মুকুল কাটাশকোল গ্রামের বাসিন্দা।
বনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দয়াল ব্যানার্জি জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাটাশকোল গ্রামে মুকুলের বাড়ি থেকে হেরোইন সেবনের অভিযোগে তাদের দুজনকে আটক করা হয়। পরে বুধবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাশেমকে ৩ মাস ও মুকুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন।
ইত্তেফাক/ইউবি
