মানসম্মত শিক্ষার প্রত্যয়ে রাজধানীর মিরপুরের পলবীতে যাত্রা শুরু করলো আলুব্দী পাবলিক স্কুল।
বুধবার স্কুলটির কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য (ঢাকা-১৬ আসন) ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ।
IMG0
উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা দৈনিক মানবকণ্ঠের সহ-সম্পাদক শাহিদুর রহমান শাহিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ এর সাধারণ সম্পাদক হারুন হাবীব, সাবেক মন্ত্রী ও মানবকণ্ঠের প্রধান সম্পাদক জাকারিয়া চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের উপ-সম্পাদক শরীফ তালুকদার, রাইজিংবিডির প্রধান বার্তা সম্পাদক খান মো. শাহনেওয়াজ, পল্লবী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএসএম সারোয়ার আলম, আলুব্দী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আলী আহম্মেদ মোল্লাহ, সমাজসেবক শামসুল হুদা, ইস্টার্ন হাউজিং বাড়ি মালিক কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম, রাজেশ কুমার পাল গুরুদাস, মুস্তাফিজুর রহমান লিটন।
IMG1
প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, সমাজ ও দেশের উন্নয়নে শিক্ষিত জাতির বিকল্প নেই। নতুন এ প্রতিষ্ঠান এলাকার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি সু-নাগরিক হিসেবেও গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।
IMG2
আলোচনায় অংশ নিয়ে অন্য অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
